.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Nov 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

লটারিতে নির্ধারিত হলো ৬৪ জেলার নির্বাচনী এসপি


নিজস্ব প্রতিবেদকঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য লটারির মাধ্যমে দেশের ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) চূড়ান্ত করেছে সরকার। দু-এক দিনের মধ্যেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’য় এ লটারি অনুষ্ঠিত হয়।

লটারির সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর, প্রধান উপদেষ্টা কার্যালয় ও ঢাকা মহানগর পুলিশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচনকালীন দায়িত্বে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে এবার প্রথমবারের মতো ম্যানুয়াল লটারির মাধ্যমে এসপি নির্বাচন করা হয়েছে।

লটারির আগে কয়েক দফা যাচাই-বাছাই করা হয়। অতীতে জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন—এমন কর্মকর্তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়। এরপর পুলিশ ক্যাডারের ২৫, ২৬ ও ২৭তম ব্যাচের উপযুক্ত কর্মকর্তাদের নিয়ে একটি ‘ফিট লিস্ট’ তৈরি করা হয়। সেখান থেকেই লটারির মাধ্যমে ৬৪ জনকে চূড়ান্ত করা হয়।

সূত্র আরও জানায়, নির্বাচন পরিস্থিতি অনুযায়ী জেলাগুলোকে এ, বি ও সি—এই তিন ক্যাটাগরিতে ভাগ করে প্রতিটি শ্রেণির জন্য আলাদা লটারি করা হয়েছে। এর মধ্যে ২৭টি জেলা এ ক্যাটাগরি, ২৮টি বি এবং বাকিগুলো সি ক্যাটাগরিতে রাখা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর জানিয়েছে, লটারিতে নির্বাচিত এসপিদের দ্রুতই সংশ্লিষ্ট জেলায় পদায়ন করা হবে। এ কর্মকর্তারাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠপর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকসু নির্বাচন পেছানোর গুঞ্জন, ২২ ডিসেম্বরই নির্বাচন চান শিক্

1

ঝালকাঠির কাঠালিয়ায় শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রেখে বিএনপি মনোনয়

2

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম-খুন ও মানবতাবিরোধী অপরাধ

3

অসুস্থ শাকিলকে দেখতে গেলেন বোরহানউদ্দিন উপজেলা জামায়াত আমীর

4

সাওদা সুমীর গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন, ৮ দফা দাবি পেশ

5

জামায়াতকে নিশ্চিহ্ন করতে চাওয়া শক্তিরাই নিশ্চিহ্ন হয়ে গেছে:

6

মনপুরায় ঢিলেঢালা ভাবে চলছে ২২ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা কার্য

7

রাষ্ট্রযন্ত্র ধ্বংস করেছে ফ্যাসিবাদী শাসন-ড. এনামুল হক চৌধ

8

বোরহানউদ্দিনে শিবির নেতার উপর সন্ত্রাসী হামলা, আশঙ্কাজনক অবস

9

বিজয় ৭১ হলে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ

10

বদলে যাওয়া ক্যাম্পাস

11

এবার শিক্ষিকা মোনামীকে নিয়ে আপত্তিকর পোস্ট ঢাবি ছাত্রদল কর্ম

12

বোরহানউদ্দিনে ফারিয়ার প্রতিবাদী মানববন্ধন “আমরা দালাল নই, সে

13

পীরগঞ্জে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্র

14

গাজায় যুদ্ধবিরতির পর শিশুদের শিক্ষার জন্য ইউনিসেফের উদ্যোগ

15

ভোলা- বরিশাল সেতুর দাবিতে বোরহানউদ্দিনে তামিরুল উম্মাত মাদ্র

16

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা বরিকুল ইসলাম বাঁধন গ

17

মৌলভীবাজারে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফি

18

হাদির মাথায় গুলিবিদ্ধের ঘটনা: ‘আরেকটি লাশ পড়লে আমরাও লাশ নেব

19

ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে গুলিতে একজন নিহত

20