.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Dec 31, 2025 ইং
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার আত্মার মাগফেরাতে মনপুরায় যুবদলের মিলাদ মাহফিল


মনপুরা(ভোলা) প্রতিনিধি 

মনপুরা উপজেলা জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে মনপুরা উপজেলা যুবদল কার্যালয়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় পবিত্র কোরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ৩০ ডিসেম্বর মনপুরা উপজেলা জাতীয়তাবাদী যুবদলের  দলীয়কার্যালয়ের সন্ধার পর  চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় পবিত্র কোরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সভাপতি আলহাজ্ব শামসুদ্দিন বাচ্চু চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডাক্তার কামাল হোসেন, সহ-সভাপতি সেলিম মোল্লা, জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক সামসুদ্দিন মোল্লা, যুগ্ম আহ্বায়ক মোঃ কামাল উদ্দিন, সদস্য সচিব হাফেজ আব্দুর রহিম।
আরও উপস্থিত ছিলেন উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক একরামুল কবির, হাজীর হাট ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ইলিয়াস মুন্সীসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কোরআন খতম শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুল মান্নান। দোয়া মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি দেশ, জাতি ও জনগণের শান্তি ও কল্যাণ কামনা করা হয়।
মিলাদ মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, ত্যাগ ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং দলীয় ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শামসুদ্দিন বাচ্চু চৌধুরী বলেন,
“বেগম খালেদা জিয়া তিল তিল করে এই দলটিকে গড়ে তুলেছেন। তাঁর ত্যাগ ও নেতৃত্ব বিএনপির শক্তির মূল ভিত্তি। আমাদের সকলের উচিত ঐক্যবদ্ধভাবে কাজ করে দলকে আরও এগিয়ে নিয়ে যাওয়া।”
তিনি আরও বলেন, ভোলা-৪ আসনে বিএনপির সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে দলের মনোনীত প্রার্থী নুরুল ইসলাম নয়ন ভাইয়ের পক্ষে সকলে মিলে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন মোল্লা বলেন,
“বেগম খালেদা জিয়া দলটিকে নিজের হাতে গুছিয়ে রেখে গেছেন। তিনি সরকারের নির্যাতনের শিকার হয়েও কখনো দেশের স্বার্থে আপস করেননি। দেশমাতৃকার জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। আজ তিনি আমাদের মাঝে নেই—আমরা তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি।”
তিনি আরও জানান, উপজেলা যুবদল আগামী দিনে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে সাত দিনের কর্মসূচি গ্রহণ করেছে।
অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ দলীয় ঐক্য সুদৃঢ় রেখে ভবিষ্যতেও ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিনে মসজিদের ইমামকে মারধরের অভিযোগে বিক্ষোভ মিছিলক

1

মেট্রোরেল পিলারের অংশ পড়ে প্রাণ গেল পথচারীর

2

দৌলতখানে বিজয় দিবসের অনুষ্ঠানে সংঘর্ষ, জামায়াতের ২০ নেতাকর্ম

3

‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশের বাধা, প্রগতি

4

মানবতাবিরোধী মামলায় ১৫ সেনা কর্মকর্তা এখনও কর্মরত

5

জুলাই শহীদ দিবসে বোরহানউদ্দিনে শহীদ নাহিদের কবর জিয়ারত ও দো

6

চীনের অর্থায়নে চবিতে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে ‘কনফুসিয়াস সেন্

7

গাইবান্ধায় যুবদল নেতার আঘাতে শিবির সভাপতি নিহত, আহত ১

8

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকীর মৃত

9

জামায়াত কর্মী শান্ত হত্যায় নিন্দা–প্রতিবাদ: দৃষ্টান্তমূলক শা

10

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম-খুন ও মানবতাবিরোধী অপরাধ

11

ঘূর্ণিঝড় মন্থা

12

২০% সচিবালয় ভাতার দাবিতে আন্দোলনে কর্মকর্তা-কর্মচারীরা, অর্থ

13

আ. লীগ প্রতিহতে মাঠে থাকার ঘোষণা ডাকসুর

14

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে হাট-বাজারে চাঁদাবাজদের ঠাঁই থাক

15

ঢাবিতে নবাগত শিক্ষার্থীদের নিয়ে শিবিরের ক্যারিয়ার গাইডলাইন স

16

নীরবে গড়ে উঠছে জনসমর্থন: মাঠপর্যায়ে ‘দাঁড়িপাল্লা’ নিয়ে আলোচন

17

ভারতকে ২–১ গোলে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়, ফুটবলারদের জন

18

“বুলেটপ্রুফ গাড়ির প্রয়োজন হবে না—এমন বাংলাদেশ চাই” : জামায়াত

19

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

20