নিজস্ব প্রতিবেদকঃ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর এলাকা থেকে বিপুল পরিমাণ ককটেল, পেট্রোল বোমা, গান পাউডার, বারুদসহ বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সেখানে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে এসব বিস্ফোরক দ্রব্য তৈরি করা হচ্ছিল।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে আজিমনগর এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা প্রক্রিয়াধীন।
স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলেও পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।