.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Nov 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

বোরহানউদ্দিনে মোবাইল কোর্টের অভিযানে অবৈধ দখল ও যানবাহন পার্কিংয়ে ২১ হাজার টাকা জরিমানা


বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা 

উপজেলা নির্বাহী অফিসার মো: রায়হান-উজ্জামান স্যারের সার্বিক নির্দেশনায় আজ বুধবার (৫ নভেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত বোরহানউদ্দিন উপজেলার মনিরাম বাজার ও কুঞ্জেরহাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রনজিত চন্দ্র দাস।

অভিযানে কয়েকজন ব্যক্তি অবৈধভাবে রাস্তা, ব্রিজ ও ফুটপাত দখল করে দোকান স্থাপন এবং ইজিবাইকসহ বিভিন্ন যানবাহন যত্রতত্র পার্কিং করে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করতে দেখা যায়। এ অপরাধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মোট ২১,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন—মো: আজিজ, মো: হাফেজ, মো: রফিকুল ইসলাম, মো: রিয়াজ ও মো: বিল্লাল, সবাই বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

ভোলা-চরফ্যাশন মহাসড়ক সংলগ্ন এলাকায় যেন কেউ রাস্তা ও ফুটপাত দখল করে দোকান স্থাপন বা অটোরিকশাসহ অন্যান্য গাড়ি পার্কিং না করে সে বিষয়ে স্থানীয়দের সতর্ক করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযানে বাংলাদেশ নৌবাহিনী, বোরহানউদ্দিন থানা পুলিশ, টবগী ও কাচিয়া ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তারা সার্বিক সহযোগিতা করেন। উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুকুরে মাছ ছাড়াকে কেন্দ্র করে হামলার অভিযোগ, গর্ভবতী নারীসহ

1

হলফনামা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ

2

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত শহিদুলের ম

3

পুরান ঢাকার বংশালে ভূমিকম্পে ভবনের অংশ ধসে ৩ পথচারীর মৃত্যু

4

আগামীর ভোট হবে মাফিয়া, চাঁদাবাজ ও বুলেটের বিরুদ্ধে-হাসনাত আব

5

দৌলতখানে জামায়াত নেতার ওপর ছাত্রদলের হামলার তীব্র নিন্দা ও প

6

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বৃদ্ধির নির্দেশন

7

নিজ এলাকায় জনরোষের মুখে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্ট

8

পুনরায় পেছালো জকসু নির্বাচন

9

ভোলা-২ আসনের জামায়াত প্রার্থীর মোটরসাইকেল শোডাউন

10

রাবিতে নভেম্বরেই চালু হচ্ছে ই-কার সেবা

11

মৌলভীবাজারে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফি

12

শেখ হাসিনাসহ তিনজনের মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ১৭ নভেম্ব

13

জামায়াতকে নিশ্চিহ্ন করতে চাওয়া শক্তিরাই নিশ্চিহ্ন হয়ে গেছে:

14

চানখারপুলে প্রতিরোধের স্মৃতিচারণ: ছাত্রশিবিরের সাবেক নেতার দ

15

ভোলা-২ আসনের এমপি প্রার্থী মুফতি ফজলুল করিমকে নিয়ে ঢাকায় ম

16

ইউক্রেনের আরও ১০টি এলাকা রাশিয়ার নিয়ন্ত্রণে

17

খালেদা জিয়ার আত্মার মাগফেরাতে মনপুরায় যুবদলের মিলাদ মাহফিল

18

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

19

গফুরগঞ্জ বাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও জুলাই যো

20