.
আবু আব্দুল্লাহ ওয়াফি
প্রকাশ : Dec 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

শিবগঞ্জ সীমান্তে দুই বাংলাদেশি হত্যায় জামায়াতের তীব্র নিন্দা, বিক্ষোভ সমাবেশের ঘোষণা


নিজস্ব প্রতিবেদকঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তে দুই বাংলাদেশিকে হত্যার পর তাদের লাশ পদ্মা নদীতে ফেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ শাখা।

বিষয়টিকে ‘ভারতের বর্বরতা’ উল্লেখ করে দলটি আজ বৃহস্পতিবার বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল আয়োজনের ঘোষণা দিয়েছে। এর আগে গতকাল বুধবার রাতে রাজধানীর পুরানা পল্টনে মহানগর দক্ষিণ জামায়াত কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত জরুরি বৈঠকে এ কর্মসূচি গ্রহণ করা হয়।

বৈঠকে নেতারা বলেন, সীমান্তে হত্যাকাণ্ডের পর লাশ নদীতে ফেলে দেওয়া মানবতার চরম লঙ্ঘন। পৃথিবীর ইতিহাসে ভারত আবারও নিজেদের ‘বর্বর জাতি’ হিসেবে প্রমাণ করেছে। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনায় সরকারের কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি বলেও মন্তব্য করেন তারা। নেতাদের দাবি—সীমান্তে আর কোনো হত্যাকাণ্ড মেনে নেওয়া হবে না।

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির আবদুস সবুর ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, প্রশাসনে দলীয়করণ এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু পরিবেশ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন—ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার এবং মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন, মোহাম্মদ কামাল হোসেন, ড. আবদুল মান্নান ও মুহাম্মদ শামছুর রহমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নিয়ে বিএনপি নেতার বিভ্রান্তিকর বক্তব্য , জামায়াতের প

1

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বৃদ্ধির নির্দেশন

2

হিন্দুপল্লীতে জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেলের গণসংযোগ

3

সম্প্রীতি ম্যাচে টাইব্রেকারে জয়ে চ্যাম্পিয়ন ‘টিম ডিপ্লোমেটস

4

আমের মিষ্টি আয়োজনে মুখর স্যার এ এফ রহমান হল

5

বোরহানউদ্দিনে রাজনৈতিক দল ও পেশাজীবীদের সঙ্গে জেলা প্রশাসকের

6

বান্দরবানে রিসোর্টের মালিক ম্যানেজার অপহৃত

7

বোরহানউদ্দিনে ছাত্রশিবিরের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্

8

জুলাইসহ সকল গণহত্যার বিচার ও জুলাই সনদের আইনি ভিত্তির দাবিতে

9

চট্টগ্রামে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ

10

ঢাবিতে নবাগত শিক্ষার্থীদের নিয়ে শিবিরের ক্যারিয়ার গাইডলাইন স

11

বোরহানউদ্দিনে জামায়াত প্রার্থী ফজলুল করিমের উঠান বৈঠক

12

ভোলা-২ আসনের জামায়াত প্রার্থীর মোটরসাইকেল শোডাউন

13

সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক ইনকিলাব মঞ্চের

14

বোরহানউদ্দিনে কোরআন হাফেজদের তেলাওয়াত ও মিলাদ মাহফিলে খালেদা

15

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

16

মুসাব্বির হত্যাকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা, নির্বাচনে প্রভাব ফেলবে

17

হাজার বার ফাঁসি দিলেও শেখ হাসিনার গণহত্যার বিচার শেষ হবে না

18

ভোলা–২: যেখানে প্রার্থী ঠিক হয়, কিন্তু মন ভাঙে মানুষের

19

ভোলা–২ আসনে ১০ দলীয় জোটের সমন্বয় সভা অনুষ্ঠিত

20